ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

পশ্চিমবঙ্গে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস

ads

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে কেন্দ্র করে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার কালীঘাটে নিজের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই তালিকা প্রকাশ করেন। এবারের নির্বাচনে সবচেয়ে বড় চমক হিসেবে তিনি নিজে দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। 


এর আগে সোমবার বিজেপি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে ভবানীপুর আসনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রার্থী হিসেবে মনোনীত করে। ফলে ভবানীপুর কেন্দ্রে মমতা ও শুভেন্দুর মধ্যে একটি হাইভোল্টেজ লড়াই নিশ্চিত হলো। উল্লেখ্য যে, ২০২১-এর নির্বাচনে নন্দীগ্রাম আসনে শুভেন্দুর কাছে পরাজিত হয়েছিলেন মমতা। তালিকা প্রকাশের সময় মমতা ব্যানার্জী অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানান যে, ২০২৬-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২২৬টির বেশি আসন পেয়ে পুনরায় ক্ষমতায় ফিরবে। তালিকায় প্রবীণ ও নবীন নেতৃত্বের এক বিশেষ সমন্বয় দেখা গেছে। 


ফিরহাদ হাকিম, শশী পাঁজা এবং শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো অভিজ্ঞ নেতাদের পাশাপাশি দেবাংশু ভট্টাচার্য, কুণাল ঘোষ ও তৃণাঙ্কুর ভট্টাচার্যের মতো তরুণ মুখদেরও এবার টিকিট দেওয়া হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী জানান, দলের তালিকায় ৫২ জন নারী এবং বিপুল সংখ্যক সংখ্যালঘু ও এসসি-এসটি প্রতিনিধি রাখা হয়েছে যা সামাজিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।তবে প্রার্থী তালিকায় কিছু বিতর্কিত সিদ্ধান্তও রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। 


শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেল ফেরত পার্থ চ্যাটার্জী তালিকায় জায়গা না পেলেও রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত সাবেক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে হাবড়া কেন্দ্র থেকে পুনরায় প্রার্থী করা হয়েছে। এছাড়া মেখলিগঞ্জ আসনে পরেশ অধিকারীকে মনোনীত করা হয়েছে, যার বিরুদ্ধেও নিয়োগ দুর্নীতির অভিযোগ রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তৃণমূলের এই ভারসাম্যপূর্ণ প্রার্থী তালিকা এবং ভবানীপুরে মমতার ফিরে আসা পশ্চিমবঙ্গের নির্বাচনি রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, ভবানীপুরের এই লড়াইয়ে শেষ হাসি কে হাসেন।

ads
ads
ads

Our Facebook Page